Home জাতীয় অপরাধ শাশুড়ির গোপন ভিডিও ধারণ করে চাঁদাদাবি: জামাতা ও মেয়ে গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শাশুড়ির গোপন ভিডিও ধারণ করে চাঁদাদাবি: জামাতা ও মেয়ে গ্রেপ্তার

Share
Share

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জামাতা ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা ব্ল্যাকমেইলের কারণে মানসিক চাপে পড়ে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকেলে বান্দরবান সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জামাতা ও মেয়েকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাসিনা বেগম (৫০) বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদক। তিনি সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত হাসিনা বেগমের ছোট মেয়ের স্বামী।

এজাহারে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা হাসিনা বেগমকে তার একটি গোপন ভিডিও দেখিয়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং তিন লাখ টাকা দাবি করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে ওই গোপন ভিডিওটি পাওয়া গেছে। মামলার অপর এক আসামি এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, এজাহার দায়েরের পরপরই মূল অভিযুক্ত জামাতা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত একটি মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। দুই দিন...

যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান

গতকাল (২৮ মার্চ ২০২৬) সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে...

Related Articles

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...

গাজীপুর টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ...