Home জাতীয় অপরাধ শার্শায় আ.লীগ কর্মীদের হামলায় খুন হয়েছে বিএনপি কর্মী।
অপরাধআইন-বিচারআওয়ামী লীগআঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

শার্শায় আ.লীগ কর্মীদের হামলায় খুন হয়েছে বিএনপি কর্মী।

Share
Share

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় নিহত হয়েছেন লিটন নামে এক বিএনপি কর্মী।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে । পরে রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লিটন, শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে একটি ঢেলাগাড়িতে শুয়ে ছিলেন লিটন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে একদল আওয়ামী লীগ কর্মী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে, যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, দলের একজন সক্রিয় কর্মী ছিলেন লিটন। একই গ্রামের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার । শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক কারবার সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ কর্মী সেলিম, মোমিন ও রমজানসহ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে লিটনকে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এর আগে একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে রোববার রাতে ককটেল হামলায় নিহত হন আব্দুল হাই নামে আরও এক বিএনপি কর্মী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...