Home আঞ্চলিক শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই স্কুলছাত্রী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শাপলা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই স্কুলছাত্রী

Share
Share

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিক্ষার্থীর।

উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল তারা।

স্থানীয় বা‌সিন্দা রতন চন্দ্র রায় জানান, বিকেলে পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় দুই শিশু । সন্ধ্যা হওয়ার পরও খোঁজ মিল‌ছিল না তা‌দের। পরে খোঁজাখুঁ‌জির একপর্যায়ে বা‌ড়ির অদূরে পুকুরে শিশু দু‌টির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই পুকুরে শাপলা ফুল ছিল। নিহ‌তদের প‌রিবার ও এলাকাবাসীর ধারণা, ফুল তুলতে গিয়ে ঘটেছে এ ঘটনা।

ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...