Home আঞ্চলিক শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের

Share
Share

শরীয়তপুর  জেলা সদরে বসতবাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আক্তার সরদার (৩৪) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির। শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আক্তার সরদার শরীয়তপুর সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার নূর হোসেন সরদারের বড় ছেলে।পেশাগতভাবে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতেন তিনি ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রতিবেশীর বাড়িতে বুধবার দুপুরে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান আক্তার

সরদার এবং গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে । পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...