Home আঞ্চলিক শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু

Share
Share

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আবু তাহের (৪২) নামে এক প্রভাষকের। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে।

আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত্যু সফিজউদ্দিন সরদারের ছেলে তিনি। সোমবার দুপুর ৩টায় দিকে নিজ বাড়ি মুন্সীর হাটে তার জানাযা সম্পূর্ণ হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় আবু তাহের। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পরিক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে তাকে ভর্তি করেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে তার।

নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম আমরা। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট বাচ্চা রয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আজ আমাদের একজন কাছের সহকর্মীকে আমরা হারালাম।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...