Home জাতীয় অপরাধ লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, খুন বাবা-ছেলে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, খুন বাবা-ছেলে

Share
Share

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখকে (২০) কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রতিপক্ষের একজন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও কাউসার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

জাহাঙ্গীর শেখ বুধবার বেলা ১১টার দিকে পাট কাটতে যায়। এ সময় মান্দার শেখ ও তার ছেলেদের সঙ্গে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মান্দার শেখ ও তার ছেলেরা জাহাঙ্গীরও তার ছেলেকে কুপিয়ে গুরুতর যখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য নাহিদকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...