Home আন্তর্জাতিক লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায়, নিহত হয়েছে অন্তত ১২ জন
আন্তর্জাতিক

লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায়, নিহত হয়েছে অন্তত ১২ জন

Share
Share

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির উত্তর বেকা উপত্যকার পূর্বাঞ্চলে অবস্থিত এক সিরীয় বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১২ জন এবং আহত হয়েছেন ৮ জন।

জানা গেছে, ওয়াদি ফারায় এলাকায় সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন সাতজন সিরীয় নাগরিক । এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে , হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা অস্ত্র গুদামগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং যতদিন হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালাবে, ততদিন চলবে এই হামলা।

এ বিষয়ে বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও । তিনি লেবানন সরকারকে আরও চাপ দিচ্ছেন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার জন্য। তবে লেবানন সরকার এখনো সে পথে হাঁটেনি। সংঘাতের বদলে হিজবুল্লাহর সঙ্গে সংলাপের পথেই থাকছে তারা।

তবে সন্দেহ নেই, এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে লেবানন। অনেকেই আশঙ্কা করছেন, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা লেবানন সরকারকে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও বেশি চাপে ফেলবে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...