Home জাতীয় অপরাধ লুডু খেলার অজুহাতে শিশু ধর্ষণচেষ্টা: ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
অপরাধ

লুডু খেলার অজুহাতে শিশু ধর্ষণচেষ্টা: ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Share
Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কামরুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি গত রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে ঘটে। অভিযোগ অনুযায়ী, কামরুল হাওলাদার শিশুটির পরিবারের পূর্বপরিচিত ছিলেন। তিনি প্রায়ই শিশুটির বাড়িতে যাতায়াত করতেন এবং নাতি বলে ডেকে তাকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। রোববার সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের নারীরা দৌড়ে এলে কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যান।
শিশুটির মা মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, প্রতিবেশীরা কামরুলের বাড়িতে গিয়ে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে তার মাকে সব ঘটনা জানান। শিশুটির মা বলেন, “আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, “শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা-ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যায়। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...