Home জাতীয় অপরাধ লালমনিরহাটে ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকঈদজাতীয়

লালমনিরহাটে ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

Share
Share

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের দিনে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে।

লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে হাসিবুলকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী এ্যামি বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান হাসিবুল। নিহত এ্যামি বেগম ওই এলাকার ইসরাক হোসেনের মেয়ে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর সীমান্তবর্তী এলাকা দিয়ে আসামি পালানোর চেষ্টা করে। পরে বিজিবি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয়। সেনাসদস্যরা বিজিবি ক্যান্টিন মোড়ের চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।  এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...