Home আন্তর্জাতিক লন্ডনে পাকিস্তান দূতাবাসে হামলা।​
আন্তর্জাতিক

লন্ডনে পাকিস্তান দূতাবাসে হামলা।​

Share
Share

রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ জানিয়েছে , লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  হামলাকারীরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে।​

জনকণ্ঠের তথ্য অনুসারে ,পাকিস্তান হাইকমিশনের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের সাদা দেয়াল ও ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাইকমিশনের কর্মকর্তারা সম্পত্তির ক্ষতির কথা জানিয়েছেন।​

এর একদিন আগে, শনিবার (২৬ এপ্রিল),শত শত ভারতীয় নাগরিক হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় পুলিশ ,সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।​

এদিকে, হাইকমিশনের বাইরে পাকিস্তান সমর্থকরা পাল্টা সমাবেশ করেছেন। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।​

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সাতটি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।​

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম এবং সেনারা পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। দেশের স্থিতিস্থাপকতা ও শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...