Home জাতীয় লক্ষ্মীপুরে সন্তানের মুখে বিষ ঢেলে মা নিজেও বিষ পান করলেন
জাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে সন্তানের মুখে বিষ ঢেলে মা নিজেও বিষ পান করলেন

Share
Share

পারিবারিক বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে দুই বছরের শিশুর মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেছেন। পরে বাড়ীর পাশের ধানক্ষেত থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।  নিহতরা হলেন- স্থানীয় চরলক্ষি গ্রামের কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও মেয়ে মিতু আক্তার (২)। এর আগে সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে চরলক্ষি গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে তাসলিমা ও সাহাবুদ্দিন দম্পতির বড় মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে দেয়া হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলে আসছে সাবিনা আক্তারের। এ নিয়ে শ্বশুর পরিবারের সাথে প্রায়ই ঝগড়া-ঝাটি লেগেই থাকতো ওই পরিবারে। গত এক মাস ধরে মা ও বড় মেয়ের বাকবিতণ্ডা চলছিল। ঘটনার দিন সকালে মেয়েকে শাসন করতে ব্যর্থ হয়ে অবশেষে মা তার ২ বছরের মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে বসতঘরের পাশে ধানক্ষেতে গিয়ে তাসলিমা বেগম তার শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও বিষপান করেন।

এ সময় আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। রায়পুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধে বিষপানে মৃত্যু হয়েছে মা ও শিশু সন্তানের। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...