Home জাতীয় অপরাধ লক্ষ্মীপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে মারলেন ছেলে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে মারলেন ছেলে

Share
Share

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি দায়ের কুপে বাবা হযরত আলী দেওয়ান (৬৫) নিহত হয়েছেন । ঘটনার পর পরই পলাতক রয়েছেন ঘাতক ছেলে মামুন (২৩)।

উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেঘনা কান্দি গ্রামে বুধবার রাত (১১ জুন)  ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মেঘনা কান্দি গ্রামের দেওয়ান বাড়ির হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদক সেবন করে আসছিল দীর্ঘদিন ধরে। হযরত আলীর দুই ছেলে এক মেয়ের মধ্যে মামুন ছোট। প্রায় পাঁচ বছর ধরে মামুন মাদকাসক্ত ।

বুধবার সন্ধায় মামুন তার বাবা হযরত আলীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে হয় কথা কাটাকাটি । একপর্যায়ে মামুন ধারালো দা দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই হযরত আলী নিহত হন।

এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে মামুন তাদেরকেও কুপিয়ে আহত করার চেষ্টা করে। আটকের চেষ্টা করা হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান মামুন।

রায়পুরের হায়দরগন্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের রোকন দেওয়ান বলেন, ছেলেটি গ্রামে মাদক বিক্রি ও সেবন করত । তিন মাস আগে পুলিশ ইয়াবাসহ ছেলেটিকে আটক করেছিল। কয়েকদিন আগে জামিনে বাড়িতে আসে। বুধবার সন্ধায় হঠাৎ করে মামুন তার বাবাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হযরত আলী দেওয়ান।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, নিহত হযরত আলী দেওয়ানের মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মর্গে । ঘাতক মামুনকে আটকের চেষ্টা চলছে। মামুন একজন মাদক ব্যাবসায়ী, তার নামে থানায় মাদক মামলা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...