Home আন্তর্জাতিক রাশিয়ায় বাস খাদে পড়ে নিহত হয়েছেন ১৩ শ্রমিক
আন্তর্জাতিকদুর্ঘটনা

রাশিয়ায় বাস খাদে পড়ে নিহত হয়েছেন ১৩ শ্রমিক

Share
Share

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুতিয়া অঞ্চলে একটি শ্রমিকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে অন্তত ১৩ জন ও আহত হয়েছেন ২০ জন।

দ্য মস্কো টাইমস জানায়, সোমবার ভোরে স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে ডেনিসোভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্ট-এর শিল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, বাসটি খনি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় প্রায় ২৫ মিটার গভীর খাদে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি উল্টো হয়ে কাদামাটির পানির পাশে পড়ে আছে এবং সড়কের ধারে একটি ভাঙা রেলিং স্পষ্ট।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চালকের নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ‘অবহেলা ও নিরাপত্তার ঘাটতির’ অভিযোগে একটি ফৌজদারি তদন্তও খোলা হয়েছে।

রাশিয়ায় এমন শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং এসব ঘটনার পেছনে অনেক সময়ই দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নজরদারির অভাবকে দায়ী করা হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবারকে শোক দিবস ঘোষণা করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...