Home জাতীয় অপরাধ রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্থ ও মোবাইল ছিনতাই
অপরাধ

রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্থ ও মোবাইল ছিনতাই

Share
Share

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় তাকে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আল মামুনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আল মামুনের বড় ভাই আল আমিন জানান, আল মামুনের বাসা ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা প্রতিষ্ঠান পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায়। ঘটনার সময় তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বাগিচারটেক ৩ নম্বর গলির আনসার ক্যাম্প সংলগ্ন জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন স্থানীয় মাদকসেবী তার পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আল আমিন আরও জানান, স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...