Home জাতীয় অপরাধ রাজশাহীতে শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

রাজশাহীতে শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে।

Share
Share

ঈদুল আজহার আগের রাতে  রাজশাহীর পুঠিয়ায় আয়েশা সিদ্দিকা নামে এক শিশুর মরদেহ পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি এলাকা থেকে শুক্রবার (৬ জুন) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা সিদ্দিকা (৪) ওই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে শিশু আয়েশা বাসার পাশে খেলাধুলা করছিল। এরপর থেকে সে নিখোঁজ হয়। তবে শুক্রবার বাসার কিছুটা দূরের জঙ্গলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখা যায়।

পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আয়েশাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গেছি। তদন্ত করা বিস্তারিত জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...