Home জাতীয় রাজধানীর হোটেলে সন্তানসহ মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর , যা জানা গেলো
জাতীয়দুর্ঘটনা

রাজধানীর হোটেলে সন্তানসহ মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর , যা জানা গেলো

Share
Share

রাজধানীর মগবাজারে আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।

ময়নাতদন্ত শেষে ডা. জাকিয়া বলেন, ৩ জনের মরদেহের সিমট্রম দেখে আমাদের মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের। ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে মরদেহ থেকে । সেগুলো এনালাইসিসের জন্য মহাখালী পরীক্ষাণাগারে পাঠানো হবে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারব। এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন মরদেহ তিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, তিনটি মরদেহের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তাদের। মরদেহ ময়নাতদন্তের পর তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) রাতে মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় সৌদি প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী-সন্তানের মরদেহ। ডাক্তার দেখাতে তিনি সপরিবারে ঢাকায় এসেছিলেন । তবে ডাক্তারের সিরিয়াল না পেয়ে ‘সুইট স্লিপ’ নামের ওই আবাসিক হোটেলে ওঠেন।

পরবর্তীতে মনির হোসেনের এক চাচা সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে ছিলেন । পরে রাতে তিনজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মনির হোসেনের চাচা জানিয়েছেন, শনিবার ভোরে হোটেল থেকে ফোনে তাকে জানানো হয়, রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনজনই। তাৎক্ষণিকভাবে তাদের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

Related Articles

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...