Home জাতীয় রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ হয়েছে ৩
জাতীয়দুর্ঘটনা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ হয়েছে ৩

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের নারী-শিশুসহ তিনজন । দগ্ধদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়া।

শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয় তলা বাড়ির নিচ তলায় বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, তারা রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান । এরপরে ওই বাড়িটি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন, পরিবারের তিনজনের শরীর আগুনে ঝলসানো। ভেঙ্গে গেছে দরজা-জানলা। সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের ধারণা, বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...