Home জাতীয় অপরাধ রাজধানীতে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর ৬ টুকরা মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রাজধানীতে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর ৬ টুকরা মরদেহ

Share
Share

পুলিশ রাজধানীর সবুজবাগ এলাকায় নিখোঁজের ৭ দিন পর জাকির হোসেন (৫৫) নামের এক ভাঙ্গারি ব্যাবসায়ীর ৬ টুকরা মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

সবুজবাগ থানার উপপরিদর্শক এসআই শামসুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। তার পরিবারের পক্ষ থেকে  থানায় একটি অপহরণ মামলা করা হয়েছিল।

সেই মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, তারই পরিচিত আজাহার নামের এক ব্যক্তি তাকে ফোনে ঢেকে নিয়ে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মহানগর এলাকা থেকে প্রথমে আজাহারকে আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরকে হত্যা করার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, বাইকদিয়া এলাকার একটি জলাশয় থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়।’

উপপরিদর্শক এসআই শামসুল আমিন বলেন, ‘ প্রথমে রড় দিয়ে জাকিরকে মাথায় আঘাত করা হয়। এতে তিনি নিচে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ছয় টুকরা করে বিচ্ছিন্ন করা হয়। আমরা তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...