Home জাতীয় অপরাধ রাঙ্গামাটিতে উদ্ধার হয়েছে নিখোঁজ মামুনের দ্বিখণ্ডিত লাশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাঙ্গামাটিতে উদ্ধার হয়েছে নিখোঁজ মামুনের দ্বিখণ্ডিত লাশ

Share
Share

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় নিখোঁজ মো. মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় কাউখালী উপজেলার ৪ নম্বর কলমপতি ইউপির ৯ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় মো. মামুন নামে এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। বাড়ির কাউকে কোনো কিছু না বলে চলে যায় মামুন।

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে মামুনের নম্বর থেকে বাড়িতে ফোন দেওয়া হয়। তখন বলা হয়, একজন লোক যাচ্ছে তার কাছে চেক বই দেওয়ার জন্য। তারপর মুখ বাধা অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তি তার বাড়ি থেকে চেক বই নিয়ে চলে যায়। তারপর থেকে মামুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ইটভাটায় কাজ করতো মামুন এবং একটি ব্রয়লার মুরগির ফার্ম রয়েছে।

এ ঘটনায় গত ৮ জুলাই রাত ৮টায় নিখোঁজ মামুনের স্ত্রী একটি নিখোঁজ ডায়েরি করেন কাউখালী থানায়।

সোমবার ভোর ৪টার দিকে নিখোঁজের উদ্ধারে কাউখালী থানার জিডি নং- ৩০৪ এর তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে মূল আসামি কামরুল হাসানকে গ্রেফতার করে মঙ্গলবার ভোর ৫টার দিকে কাউখালী থানায় নিয়ে আসেন এবং জিজ্ঞাসাবাদে ভিকটিম মো. মামুনকে হত্যা করা হয়েছে বলে জানান। জিজ্ঞাসাবাদের সময় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

সকাল সোয়া ৮টার দিকে ভিকটিমের লাশ উদ্ধারের জন্য কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে স্কটসহ একটি টিম গ্রেফতারকৃত আসামি কামরুলের দেখানো মতে পশ্চিম নাইল্যাছড়ি আক্তারা বেগমের ঘরের পেছন থেকে উদ্ধার করেন ভিকটিম মামুনের দ্বিখণ্ডিত মরদেহ । মো. মামুনকে রানিরহাট কমিউনিটি সেন্টার সংলগ্ন কামরুলের ভাড়া বাসায় হত্যা করে সিএনজি যোগে লাশ নাইল্যাছড়ি নিয়ে আসেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আনোয়ার হোসেনকে রানীরহাট এলাকা থেকে আটক করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করেন।

অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিখোঁজ মো. মামুন (৪২) রাঙ্গামাটির কাউখালী থানার কলমপতি ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

অপহরণকারীরা হলেন রাঙ্গামাটির কাউখালী থানার কলমপতি ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মো. সেলিমের ছেলে কামরুল হাসান (২৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের টেকনাফপাড়া ইউসুফ মেম্বারের বাড়ির নুরুল আলমের ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউখালী থানার কলমপতি ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের কামরুল হাসানের স্ত্রী সাথী আক্তার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...