Home আঞ্চলিক রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। 

Share
Share

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে নেমে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেছে

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান আনসারি বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১ টা ৫ মিনিটে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো। বুধবার দুপুর ১২টায় নিখোঁজ হয় দীপেন চাকমা।

বুধবার (৪ জুন) দুপুরে শহরের রাজবাড়ী ঘাট হয়ে আরও দুজন বন্ধুসহ হ্রদে নামে রাঙাামটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র দীপেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হ্রদে সাঁতার কাটতে কাটতে তিন বন্ধু মধ্য হ্রদে চলে যায়। পরে দুই বন্ধু লক্ষ্য করেন দীপেন চাকমা নেই। তাৎক্ষণিক পরিবারকে বিষয়টি অবহিত করলে তার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরের রাঙামাটির ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে তাদের সঙ্গে নৌবাহিনী ডুবুরি দলও যোগ দেয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমাদের ডুবুরি দল দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে। আমাদের পাশাপাশি স্থানীয়রাও জাল ফেলে খোঁজাখুজি করে। পরে নৌবাহিনীর ডুবুরি দল আমাদের সঙ্গে যোগ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও দীপেন চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে আলো স্বল্পতার কারণে স্থগিত করা হয় উদ্ধার অভিযান। বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে দুপুর ১টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।’

রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. শাহেদউদ্দীন বলেন, ‘পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার পরিবার এবং আমাদের সিনিয়রদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বাকি প্রক্রিয়া করা হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...