Home জাতীয় দুর্ঘটনা রমনায় বাসা থেকে উদ্ধার করা হয়েছে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ
দুর্ঘটনা

রমনায় বাসা থেকে উদ্ধার করা হয়েছে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

Share
Share

রাজধানীর রমনা মডেল থানা এলাকার একটি ভবনের ৮ তলা থেকে পুলিশ সুফিয়া আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সুফিয়া আক্তার সুনামগঞ্জ জেলা কাউকান্দি চাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জালাল উদ্দিনের মেয়ে।

অচেতন অবস্থায় সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রী কক্সবাজারে বেড়াতে গেছেন। বাসায় সুফিয়া আক্তার ছাড়াও রয়েছেন আরও দুইজন গৃহকর্মী। প্রতিদিনের মতো তারা তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় সবার অগোচরে বাথরুমের ঝর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে সুফিয়া আক্তার।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৪টার দিকে ৬০৮/বি ইস্পাহানী কলোনির ৮ তলা ভবনে যাই , বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ওড়না পিছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তাকে ।

ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের...