Home জাতীয় রংপুরে পিকআপের চাপায় মৃত্যু হয়েছে এক তরুণের।
জাতীয়দুর্ঘটনা

রংপুরে পিকআপের চাপায় মৃত্যু হয়েছে এক তরুণের।

Share
Share

রংপুরের মিঠাপুকুরে পিকআপ চাপায় শিহাব মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনা ঘটেছে বুধবার (১৪ মে) বিকেলে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিহাব উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

আহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলার হাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান। তবে অপর একজনের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই শিহাব মারা যান। এ ঘটনার পর পিকাপটি পালিয়ে যায়।

বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...