Home জাতীয় অপরাধ যুবকের গুলিবিদ্ধ মরদেহ মিলল নিজ ঘরে, পাশেই ছিল পিস্তল 
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

যুবকের গুলিবিদ্ধ মরদেহ মিলল নিজ ঘরে, পাশেই ছিল পিস্তল 

Share
Share

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে নিজ ঘর থেকে পুলিশ আব্দুর রহমান উজ্জল নামে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল।

নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ রোববার (৮ জুন) সকালে উদ্ধার করা হয়। নিহত উজ্জল পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে।

এলাকাবাসীরা জানায়, দুই বছর ধরে বাড়িতে একা থাকতেন উজ্জল। সকালে উজ্জলের কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফুফু ঘরের জানালা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে উজ্জল। পরে পুলিশ এসে উজ্জলের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, তবে তারা কোনো গুলির শব্দ শুনতে পাননি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। তিনি নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে খতিয়ে দেখা হচ্ছে এসব বিষয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরো বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...