Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত হয়েছে ৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত হয়েছে ৬

Share
Share

যুক্তরাষ্ট্রের ওহাইও বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ছয় আরোহীসহ বিধ্বস্ত হয়েছে সেসনা ৪৪১ মডেলের একটি ছোট বিমান। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এতে ছয়জন নিহত হয়েছেন । রোববার (২৯ জুন) সকালে ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দরের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় নিহতরা হলেন– লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), তাদের ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪) এবং পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।

এক সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রিভেনা জানান, দুর্ঘটনার শিকার বিমানের আরোহীদের কেউ বেঁচে নেই। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজেম্যান।

অন্যদিকে, নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের ৭ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...