Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ২ ফায়ারফাইটার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ২ ফায়ারফাইটার

Share
Share

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের পাহাড়ি এলাকায় আগুন নেভাতে গিয়ে দুইজন ফায়ারফাইটার বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে । খবর বিবিসির।

কোটেনাই কান্ট্রির শেরিফ রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে জানান, কোউর ডিঅ্যালেন শহরের কাছাকাছি এলাকায় এক বা একাধিক বন্দুকধারী উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে ফায়ারফাইটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

শেরিফ বলেন, “আমরা যখন ঘটনাস্থলে অবস্থান করছিলাম, তখনই একজন স্নাইপার গুলি চালাতে শুরু করে। আমাদের কর্মকর্তারা জানান, তারা বিভিন্ন দিক থেকে গুলির শব্দ শুনেছেন। ফলে এলাকাটি ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং ওই স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।”

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানান, কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে এফবিআই। তিনি বলেন, “ঘটনাস্থলের পরিস্থিতি এখনো জটিল ও অনিশ্চিত।”

আইডাহোর গভর্নর ব্রাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর এই জঘন্য হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত আমরা। আমি আইডাহোর সবাইকে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রার্থনার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরো বলেন, “চলমান সংকট আরো ঘনীভূত হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি—আইন প্রয়োগকারী সংস্থা ও উদ্ধারকর্মীদের কাছাকাছি না গিয়ে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন।”

শেরিফ নরিস জানান, কতজন হামলাকারী এই ঘটনায় জড়িত, তা এখনো পরিষ্কার নয়। তার ভাষায়, “আমরা জানি না ঘটনাস্থলে একজন, দুইজন, তিনজন না কি চারজন বন্দুকধারী আছে। গুলির উৎস স্পষ্ট নয়। ঘটনাটি কোউর ডিঅ্যালেন শহরের কেন্দ্র থেকে প্রায় ৬.৫ কিলোমিটার উত্তরে।”

তিনি জানান, স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে বনে আগুন লাগার খবর আসে। এর প্রায় এক ঘণ্টা পর, ফায়ারফাইটারদের ওপর গুলিবর্ষণের খবর পাওয়া যায়।

স্থানীয় এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও হামলাকারীদের শনাক্ত করতে এখনো অভিযান চালাচ্ছে ।
সূত্র: বিবিসি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...