Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Share
Share

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)।

সোমবার (২০ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একে “রেকর্ড ভাঙা অভিযান” বলে অভিহিত করেছেন।

নোয়েম বলেন, “দেশজুড়ে আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যাতে কমিউনিটিগুলো আরও নিরাপদ হয়, পরিবারগুলো সমৃদ্ধ হতে পারে এবং সেই স্বাধীনতা রক্ষা করা যায় যার ভিত্তিতে এই দেশ গড়ে উঠেছে।” এর আগে ডিএইচএস জানায়, গত ২০ জানুয়ারি থেকে ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন—এর মধ্যে প্রায় ১৬ লাখ স্বেচ্ছায় এবং ৪ লাখেরও বেশি ব্যক্তিকে নির্বাসিত করা হয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আমার প্রশাসনের অধীনে এফবিআই দুর্দান্ত কাজ করছে। ২০ জানুয়ারি থেকে ২৮ হাজারেরও বেশি সহিংস অপরাধী গ্রেপ্তার হয়েছে—এটি রেকর্ড ভাঙা সাফল্য। আমরা যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...