Home আন্তর্জাতিক যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর মাঝ আকাশ থেকে ফিরে এলো দাম্মামের ফ্লাইট
আন্তর্জাতিকজাতীয়

যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর মাঝ আকাশ থেকে ফিরে এলো দাম্মামের ফ্লাইট

Share
Share

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইট বিজি-৩৪৯ ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম যাচ্ছিলেন। এতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ে। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক সমস্যার বিষয়টি বুঝতে পারেন এবং বিমানটি ঘুরিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করান। বিকেল ৪টা ৩৩ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে ফেরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, যাত্রীদের এরই মধ্যে অন্য একটি উড়োজাহাজে করে দাম্মামের উদ্দেশে পাঠানো হয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া উড়োজাহাজটি পরীক্ষা করে আবার রাতে অন্য ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ’—স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বিপুল জনসংখ্যার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...