Home আন্তর্জাতিক যমুনা নদীতে মিলল নিখোঁজ দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ
আন্তর্জাতিক

যমুনা নদীতে মিলল নিখোঁজ দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ

Share
Share

নিখোঁজ হওয়ার ছয় দিন পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা দেবনাথের মরদেহ যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় উত্তর দিল্লির গীতা কলোনি ফ্লাইওভারের কাছে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহ শনাক্ত করেছেন স্নেহার পরিবারের সদস্যরা।

স্নেহা দেবনাথের বয়স ১৯ বছর। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হলেও পড়াশোনার জন্য দক্ষিণ দিল্লির পরিবেশন কমপ্লেক্স এলাকায় বসবাস করছিলেন। আত্মারাম সনাতন ধর্ম কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। ৭ জুলাই সকালে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলেন স্নেহা। সকাল ৫টা ৫৬ মিনিটে তিনি ফোনে জানান, বন্ধুর সঙ্গে সরাই রোহিলা রেলস্টেশনে যাচ্ছেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ হওয়ার পরপরই উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন স্নেহার পরিবারের সদস্যরা। তারা যোগাযোগ করেন সেই বন্ধুর সঙ্গেও, যাকে ফোনে স্নেহা উল্লেখ করেছিলেন। তবে বন্ধু জানান, ওইদিন তার সঙ্গে দেখা হয়নি। পরে তদন্তে স্নেহার বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল, তিনি সিগনেচার ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন।

চিঠিতে স্নেহা লেখেন, “আমি কেবল ব্যর্থতা এবং বোঝা মনে করছি নিজেকে। এইভাবে বাঁচা আর সহ্য হচ্ছিল না। আমি সিগনেচার ব্রিজ থেকে লাফিয়ে আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ভুল নেই, এটা আমার নিজের সিদ্ধান্ত।”

চিঠির সূত্র ধরে সিগনেচার ব্রিজের আশপাশে অভিযান শুরু করে দিল্লি পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)। তবে প্রথমদিকে নজরদারির স্বল্পতা ও তথ্যের অভাবে তল্লাশিতে অগ্রগতি হয়নি। ৯ জুলাই থেকে শুরু হয় নদীতে যৌথ অভিযান।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কার্যালয় দিল্লি পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। ত্রিপুরা পুলিশও পরে এই তদন্তে যুক্ত হয় এবং দিল্লি পুলিশের সহযোগিতা চায়।

অবশেষে নিখোঁজের ছয় দিন পর গতকাল স্নেহার মরদেহ যমুনা নদী থেকে উদ্ধার হয়। তার মরদেহ পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক চাপ ও পারিবারিক সমস্যা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন স্নেহা। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। স্নেহার মৃত্যুর ঘটনাটি দিল্লি শহরে তরুণদের মানসিক চাপ ও আত্মহত্যা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...