Home আন্তর্জাতিক মৌলভীবাজারে বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

মৌলভীবাজারে বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ

Share
Share

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে এবং লাশ নিয়ে গেছে ।

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। বর্তমানে তার লাশ ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানিয়েছেন।

জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ তাকে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।

তিনি জানান, প্রদীপের পরিবারের সদস্য নিয়ে কুলাউড়া থানায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, এই ঘটনাটি ঘটেছে ভারতের অভ্যন্তরে । তাকে কৈলাশহর হাসপাতালে নেয়া হয়েছে। বাংলাদেশের পুলিশের কাছে, ভারত পুলিশ তার লাশ হস্তান্তর করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...