Home জাতীয় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৩ দোকান।
জাতীয়দুর্ঘটনা

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৩ দোকান।

Share
Share

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের  আগুন। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার কাছাকাছি সময় লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

তবে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। সর্বনাশা আগুন সব পুড়ে ছাই করে দেওয়ায় আল মদিনা স্টোরের ফারজানা আক্তারের কান্না যেন থামছেই না। স্বামী এবং পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা স্টোর যেখানে বিক্রি হতো বেডিং এবং পর্দা। ফারজানা জানান, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। পুড়ে গেছে আল মদিনা স্টোরের পাশের আরও দুটি দোকান।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ৫০টায় হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন।

তিনি আরও জানান,  উপস্থিত জনসাধারণ যথেষ্ট সহযোগিতা করেছে। তবে একই সঙ্গে উৎসুক জনতা নানান ভাবে বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছে অগ্নিনির্বাপণে, যাদের নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...