Home জাতীয় আইন-বিচার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
আইন-বিচার

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত এবং পাঁচজন আটক হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র ও গুলি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি বাড়িতে আশ্রয় নেয়। আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে তারা বাহিনীর দিকে গুলি চালালে পাল্টা অভিযানে দুজন নিহত হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ এবং আইএসপিআর নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...