Home জাতীয় দুর্ঘটনা মোটরসাইকেল সংঘর্ষে আগুন ধরে তরুণ নিহত
দুর্ঘটনা

মোটরসাইকেল সংঘর্ষে আগুন ধরে তরুণ নিহত

Share
Share

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. মোরশেদ আলম রানা (২২) নামের এক তরুণ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সরদারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রানা ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হয়েছেন আরও চারজন—একদাদ, রাসেল, হাসান ও নাঈম—যাঁদের মধ্যে দুজন আগুনে দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতারপাইয়া বাজার থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কানকিরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভায় এবং আহতদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সাফিয়া-সোবহান হসপিটালের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন বলেন, রানা নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান সেনবাগ থানার এসআই আবদুস সালাম। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...