Home জাতীয় অপরাধ মেহেরপুরে  জামাইয়ের ছুরিকাঘাতে নি’হত হয়েছেন শ্বশুর।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

মেহেরপুরে  জামাইয়ের ছুরিকাঘাতে নি’হত হয়েছেন শ্বশুর।

Share
Share

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর গাংনীতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন। উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইলিয়াস হোসেন (৪৪)। তিনি গাড়াবাড়িয়া স্কুলপাড়ার মৃত নেককার আলীর ছেলে।  আর জামাইয়ের নাম সবুজ।  একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে তিনি। ইলিয়াস সম্পর্কে সবুজের চাচা শ্বশুর।

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, সবুজ বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সঙ্গে ঝগড়া শুরু করে। পরে ইলিয়াস পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তাকে ছুরিকাঘাত করেন।

ছুরি তার পেটে লাগলে মুহূর্তে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়।

সবুজের শ্যালক আব্দুল্লাহ জানান, ‘সবুজ মাদকাসক্ত হওয়ায় আমার বোনকে প্রায়ই টাকার জন্য নির্যাতন করে। তিন দিন আগে আমার বোনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাওয়ার অজুহাতে ভোরে আমাদের বাড়ি আসে সবুজ। পরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবুজকে স্থানীয়রা ধরে একটি ঘরে আটকে রাখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...