Home আন্তর্জাতিক মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত হয়েছে ১২ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত হয়েছে ১২ জন

Share
Share

মেক্সিকোর একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। তারা সবাই পুনর্বাসন কেন্দ্রটিতে চিকিৎসাধীন ছিলেন। এ এছাড়াও দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। সোমবার (২ জুন) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

এ কেন্দ্রটি রাজধানী থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত । গত রোববার স্থানীয় সময় ভোরে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে , কোনো ধরনের নাশকতা রয়েছে কি না, মাদক নিরাময় কেন্দ্রে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে । মূলত এসব হামলার সাথে স্থানীয় মাদকচক্রগুলোই জড়িত থাকে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...