Home ধর্ম ও জীবন ইসলাম মুহূর্তেই আমজাদের পরিবারের ঈদ আনন্দ বিষাদে পরিণত হলো।
ইসলামজাতীয়দুর্ঘটনাধর্ম ও জীবন

মুহূর্তেই আমজাদের পরিবারের ঈদ আনন্দ বিষাদে পরিণত হলো।

Share
Share

অনেক দিন পর ভাই ও ভাতিজাদের সঙ্গে দেখা হতো। ইচ্ছে ছিল- একসঙ্গে ঈদের নামাজ আদায় করে গরু কোরবানির করার। মুহূর্তেই বিষাদে পরিণত হলো সেই আনন্দ। চোখের জলে ভেসে গেল আমাদের ঈদ আনন্দ।

এভাবে কথাগুলো বলছিলেন ঢাকা-টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় নিহত ঠিকাদার আমজাদ মন্ডলের ছোট ভাই মো. আজিজুর রহমান। মহাসড়কের করাতি পাড়া এলাকায় মঙ্গলবার (৩ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলের মারা যান আমজাদসহ তার দুই ছেলে।

আজিজুর রহমান বলেন, চালকের অবসাবধানতার কারণে আমাদের পরিবার ধ্বংস হলো। আমরা তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করছি।

পুলিশ ও আমজাদের পরিবার জানায়, শেরপুর সদরের কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে ঠিকাদার আমজাদ মন্ডল পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন ঈদের ছুটিতে ।

তাদের বহনকৃত মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আমজাদ মন্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাহাত মন্ডল (২৬)।

এ ঘটনায় আহত হন আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেলে ঢাকা পাঠানো হয়।

মরদেহ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান । গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের কাছে তিনটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...