Home Uncategorized মুন্সীগঞ্জে লুট হওয়া শটগানসহ একজন গ্রেফতার
Uncategorized

মুন্সীগঞ্জে লুট হওয়া শটগানসহ একজন গ্রেফতার

Share
Share

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানাকে আটক করে সেনাবাহিনী। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তবে রতন দেওয়ান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া শটগানটি গত জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র। দীর্ঘদিন ধরে এটি উদ্ধারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজসহ আটক সোহেল রানাকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী জানায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের দিনে না জেনে হারাম কাজ করছেন না তো?

ঈদ শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি সুন্নত অনুসরণ, ইবাদত বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারেরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। মুসলিম উম্মাহর জন্য ঈদ আনন্দ, কৃতজ্ঞতা...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশজুড়ে সৃষ্ট একটি...

Related Articles

আজ পবিত্র জুমাতুল বিদা 

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল...

মধ্যনগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা-র বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে...

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি ঘটছে। মধ্যপ্রাচ্যের আকাশ...

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার...