Home রাজনীতি মুজিববাদের কবল থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে: নাহিদ
রাজনীতি

মুজিববাদের কবল থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে: নাহিদ

Share
Share

‘মুজিববাদ’কে একদলীয় শাসন, লুটপাট, দুর্নীতি এবং ভারতপন্থী রাজনীতির সমার্থক আখ্যা দিয়ে এর হাত থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। ফলে মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে আমাদের রক্ষা করতে হবে।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মুজিববাদ নানা ছলে-বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এর আগে, নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা গত বছরের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা সহকারে আলফাত স্কয়ারের পথসভায় যোগ দেন।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন।” এই ফিটনেসবিহীন রাষ্ট্রকে মেরামত করতেই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় সভায় দলটির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বলেন, গত জুলাইয়ে সারাদেশের মতো সুনামগঞ্জের মানুষও দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমেছিল, কিন্তু তা এখনও বন্ধ হয়নি। তিনি শিক্ষা ও চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সুনামগঞ্জের মানুষ বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে এর অবসানে এনসিপির পাশে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। বক্তারা এনসিপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংঘবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...