Home আঞ্চলিক মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লরিচালকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লরিচালকের

Share
Share

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরির সংঘর্ষে মো. নুরু মিয়া (৪০) নামে এক লরিচালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় লরিচালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামমুখী বিএসআরএম কোম্পানির স্ক্যাপবোঝাই একটি ড্রাম ট্রাক সামনের দিকে চলছিল। এর পেছনে থাকা রডবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কেবিনে আটকা পড়ে যান।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর গুরুতর আহত অবস্থায় চালক নুরু মিয়াকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত লরিটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...