Home জাতীয় অপরাধ মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের ৬ জন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের ৬ জন

Share
Share

পুলিশ চট্টগ্রামের মীরসরাইয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ ছয় হিজড়াকে (তৃতীয় লিঙ্গের) গ্রেফতার করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রোববার (১৩ জুলাই) যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে  রোববার বিকেলে মীরসরাই থানার উদ্যোগে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয় । চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালানোর সময় ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

পরে নারী পুলিশ দিয়ে তল্লাশি করে পাঁচজনের কাছ থেকে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ২ হাজার করে ১০ হাজার এবং অপর একজনের কাছ থেকে দেড় হাজারসহ সর্বমোট সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...