Home বিনোদন চলচ্চিত্র মিশা সওদাগরকে মারধরের দাবি , ভিডিও ভাইরাল- আসল ঘটনা কী?
চলচ্চিত্রজাতীয়বিনোদন

মিশা সওদাগরকে মারধরের দাবি , ভিডিও ভাইরাল- আসল ঘটনা কী?

Share
Share

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করেন, মারধরের শিকার ব্যক্তিটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন বলে ঢালিউডের একটি সূত্র জানিয়েছে।

বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকে মনে করছেন- আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই তোলা হয়েছে ছবিটি।

প্রসঙ্গত , প্রায় ৯ বছর আগে খলনায়ক মিশা সওদাগর ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে

গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া তার জন্য করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...