Home জাতীয় অপরাধ মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কু’পিয়ে হ’ত্যা।
অপরাধআইন-বিচারজাতীয়

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কু’পিয়ে হ’ত্যা।

Share
Share

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বহুতল ভবনের ৩৫ নম্বর ফ্ল্যাটে বুধবার (২৮ মে) দুপুরে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় এক দম্পতিকে। নিহতরা হলেন মো. পাপ্পু (৩১) ও তার স্ত্রী দোলন দোলা (২৯)। এ ঘটনায় পুলিশ গাউস মিয়া (৩৫) নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

নিহত পাপ্পু বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া এলাকার বাসিন্দা। একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি। তার স্ত্রী দোলন এলএলবি পাস করে ঢাকায় ইন্টার্নশিপ করছিলেন এবং মিরপুরে একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। মঙ্গলবার চিকিৎসার জন্য পাপ্পু ঢাকায় গিয়ে স্ত্রীর সঙ্গে ওই ফ্ল্যাটে উঠেছিলেন।

পুলিশের বরাতে জানা গেছে , গ্রেপ্তারকৃত গাউস মিয়া পল্লবী এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন এবং তার বাড়ি গোপালগঞ্জের কাশিনাথপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, দোলনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় যাতায়াত করতেন তিনি। পুলিশ ধারণা করছে এই সম্পর্কজনিত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে।

শফিউল আলম(পল্লবী থানার ওসি) বলেন, গাউস মিয়া ছুরি হাতে ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পর পাশের ভাড়াটিয়ার, দম্পতির চিৎকার শুনে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে এবং গাউস মিয়াকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে।

পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মুহাম্মদ জাকারিয়া বলেন, ধারণা করা হচ্ছে পরকীয়াজনিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে । দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...