Home জাতীয় অপরাধ মিডফোর্ডে সোহাগ হত্যা: আটক আরও দুই আসামি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মিডফোর্ডে সোহাগ হত্যা: আটক আরও দুই আসামি

Share
Share

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় পুলিশ আরো দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় বুধবার (২৩ জুলাই) সকালে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি চৌকস দল তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযান পরিচালনার সময় আসামিদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সোহাগের বড় বোন ঘটনার পরদিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবারের অভিযানে আরো ২ জন ধরা পড়ায় মোট গ্রেফতারের সংখ্যা ১১ জনে দাঁড়াল। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...