Home আন্তর্জাতিক মা ও দুই শিশুসহ ৪ জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
আন্তর্জাতিক

মা ও দুই শিশুসহ ৪ জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

Share
Share

দুই শিশু, তাদের মা এবং এক বৃদ্ধসহ চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসরায়েলের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের দাবি, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ওই জিম্মিরা নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু কেফির বিবাস (৪) ও অ্যারিয়েল বিবাস (৪), তাদের মা শিরি বিবাস এবং অপর জিম্মি ওদেদ লিফশিৎজ রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজ নির ওজ এলাকা থেকে বিবাস পরিবারকে জিম্মি করেছিল হামাস। নিহতদের বাবা ইয়ারদেন বিবাসও সে সময় হামাসের হাতে বন্দি হন, তবে চলতি মাসে যুদ্ধবিরতির আওতায় তিনি মুক্তি পান।
কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চুক্তি চলছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী, হামাসের ১৯ জন জিম্মির বিনিময়ে ইসরায়েল ১,১৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
হামাসের হাতে ৭ অক্টোবর জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো অনেকেই আটক রয়েছেন। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৪৭ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...