Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন অন্তত ১৫ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন অন্তত ১৫ জন

Share
Share

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বাস ও মিনিভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

এএফপি জানায়, মালয়েশিয়ার পেরাক রাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও ২ জনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, বাস থেকে ছিটকে পড়েন কেউ কেউ এবং ভেতরে আটকে পড়েন অনেকেই।

উদ্ধারকর্মীরা জানান, বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল হতাহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য রেখে ফাহমি এ ঘটনাকে একটি বিরাট ক্ষতি বলে বর্ণনা করেছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় মৃত্যু ঘটে একজন মানুষের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...