Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে

Share
Share

মানিকগঞ্জের দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে । এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা।

উপজেলার যুগিন্দা দক্ষিণপাড়া গ্রাম থেকে শনিবার (১৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার যুগিন্দা গ্রামের নূর ইসলাম খান (৪৮), তার ছেলে আরিয়ান খান (২৬) এবং একই গ্রামের শামীম শেখ (২৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুগিন্দা দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলাম খানের বাড়িতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...