Home বিনোদন চলচ্চিত্র মানসিকভাবে অসুস্থ অভিনেতা সমু চৌধুরী, এভাবেই শুয়েছিলেন রাস্তায়
চলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদন

মানসিকভাবে অসুস্থ অভিনেতা সমু চৌধুরী, এভাবেই শুয়েছিলেন রাস্তায়

Share
Share

আজ ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের রাস্তার ধারে বট গাছের নিচে এভাবেই শুয়েছিলেন অভিনেতা সমু চৌধুরী।

তাঁর এই শুয়ে থাকার ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে , সবাই শেয়ার করে দেবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সমু চৌধুরীর এই ছবি। অনেকেই এটিকে শুটিংয়ের ছবি মনে করেছিলেন।

কিন্তু তা নয়, সমু চৌধুরী আসলেই মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন। তাকে নিকটস্থ পাগলা থানার মাধ্যমে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সমু চৌধুরীরকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

কালের কণ্ঠকে ঘটনার সত্যতা জানিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।

মানসিকভাবে অসুস্থ সমু চৌধুরী। এর আগেও এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন উনি। এ বিষয়ে রাশেদ মামুন অপু বলেন, ‘সমুদা মানসিক চাপে এমনটি করেছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল।’

সমু চৌধুরী- দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা।১৯৯০ সালের ২২ মার্চ তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’ বিটিভিতে প্রচারিত হয়। আতিকুল হক চৌধুরী নাটকটি প্রযোজনা করেছিলেন। সেই নাটকে অভিনয় করে ৭০০ টাকা সম্মানী পেয়েছিলেন তিনি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...