Home আঞ্চলিক মাদারীপুরে পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাদারীপুরে পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ

Share
Share

মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের একদিন পর পুলিশ লামিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে।

উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল মেয়েটি । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার । পরদিন বৃহস্পতিবার পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...