Home Uncategorized মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জসীমপুত্র রাতুল, বাবার কবরেই দাফন সম্পন্ন
Uncategorizedজাতীয়

মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জসীমপুত্র রাতুল, বাবার কবরেই দাফন সম্পন্ন

Share
Share

নায়ক জসীমের ছেলে ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক জগতের আলোচিত সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’ এর ফ্রন্টম্যান এ কে রাতুল, তার বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে রাতুলের দাফন সম্পন্ন হয়।

রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরা এলাকার একটি জিমে ব্যায়ামের সময় ৩৬ বছর বয়সী রাতুল হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান লিখেছেন, বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেবের ছেলে রাতুলের জানাজা বনানীর কবরস্থানে সম্পন্ন হয়েছে। আমি দুজনের আত্মার মাগফিরাত কামনা করছি।

‘ওন্ড’ ব্যান্ডের মূল গায়ক ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল। ২০১৪ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়, যা শ্রোতাদের মধ্য ব্যাপক সাড়া ফেলেছিল। ২০২১ সালে প্রকাশিত হয় তাদের ইপি ‘এইটিন’। ‘ফিনিক্সের ডায়েরি-১’ এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন তিনি এবং যুক্ত ছিলেন ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও।

গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনপ্রিয় এ সংগীতশিল্পী ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা...

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...