Home জাতীয় অপরাধ মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন
অপরাধআইন-বিচারজাতীয়

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন

Share
Share

দেশব্যাপী আলোচিত মাগুরার সেই ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শুনেন।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, আজ সোমবার সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শুনানো হয়।

সব সাক্ষী ও প্রমাণাদির ভিত্তিতে রাষ্ট্রপক্ষ, আসামি হিটু শেখকে ফাঁসি ও অন‌্য আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন।

আসামি পক্ষের আইনজীবী সোহেল আহম্মদ আদালতকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষ কোনো সাক্ষী আদালতে উপস্থাপন করতে পারেনি। মামলার অনেক অসঙ্গতি তুলে ধরে আসামিদের খালাস দাবি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর অ্যাডভোকেট এহসানুল হক সমাজী আগামীকাল মঙ্গলবার এ মামলার যুক্তিতর্কে অংশে নেবেন। তিনি আদালতে বক্তব্য উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের ওই শিশু। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এই চারজনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন শিশুটির মা। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...