Home আঞ্চলিক মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Share
Share

মাগুরায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে শাওন শিকদার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর। সোমবার (২৮ জুলাই) সকালে পুলিশ, ওই পরীক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এর আগে, সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে  রোববার রাতে এ ঘটনা ঘটে। মৃত শাওন শিকদার (১৯) শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় বাড়ির পাশেই একটি সাপ শাওনকে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেয়া হয়। তবে সময় বেশি হওয়ার সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর  হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের (আরএমও) ডা.মামুনুর রশীদ বলেন, সাপে কামড় দেওয়া কিশোরকে আগে ওঝারবাড়িতে নেয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই তরুণের । হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...